কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
কর অঞ্চল-২, ঢাকা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অনুমোদনের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল-০২, ঢাকার অধীন বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
এই নিয়োগে ৭টি ক্যাটাগরির পদে মোট ৪২ জন প্রার্থী নিয়োগ করা হবে। ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে হবে Teletalk-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ ২০২৬-এর গুরুত্বপূর্ণ তথ্য
| প্রতিষ্ঠানের নাম | কর অঞ্চল-০২, ঢাকা |
|---|---|
| নিয়োগ বিজ্ঞপ্তি | নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |
| মোট পদ | ৪২টি |
| পদের সংখ্যা | ৭টি ক্যাটাগরি |
| আবেদন শুরু | ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা |
| আবেদনের শেষ সময় | ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০০টা |
| আবেদনের ওয়েবসাইট | tax2.teletalk.com.bd |
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগে পদের নাম ও সংখ্যা
| ক্রমিক | পদের নাম | গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ১ | কম্পিউটার অপারেটর | গ্রেড-১৩ | ৫টি | ২৪,০০০-৫৮,০০০ টাকা |
| ২ | প্রধান সহকারী | গ্রেড-১৩ | ৮টি | ২৪,০০০-৫৮,০০০ টাকা |
| ৩ | উচ্চমান সহকারী | গ্রেড-১৪ | ১টি | ২৩,৫০০-৫৬,৮০০ টাকা |
| ৪ | সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | গ্রেড-১৪ | ১৪টি | ২৩,৫০০-৫৬,৮০০ টাকা |
| ৫ | অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক | গ্রেড-১৬ | ৩টি | ২১,৯০০-৫২,৯০০ টাকা |
| ৬ | গাড়ি চালক | গ্রেড-১৬ | ২টি | ২১,৯০০-৫২,৯০০ টাকা |
| ৭ | অফিস সহায়ক | গ্রেড-২০ | ৯টি | ২০,০০০-৪৮,৪০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
১. কম্পিউটার অপারেটর
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
২. প্রধান সহকারী
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
৩. উচ্চমান সহকারী
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
৫. অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক
স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
৬. গাড়ি চালক
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৭. অফিস সহায়ক
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি নির্দেশনা অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে।
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ ২০২৬ আবেদন শুরুর ও শেষ তারিখ
- আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০০টা
- আবেদনের ওয়েবসাইট: tax2.teletalk.com.bd
অনলাইনে আবেদন Submit করার পর User ID পাওয়া প্রার্থীদের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদন ফি
বিজ্ঞপ্তি অনুযায়ী ১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি ও Teletalk সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৭ নম্বর ক্রমিকের অফিস সহায়ক পদের জন্য Teletalk সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা প্রযোজ্য। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য নির্ধারিত ফি বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
কর অঞ্চল-২ ঢাকা আবেদন করার নিয়ম
- প্রথমে tax2.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- নির্ধারিত পদ নির্বাচন করে অনলাইন আবেদন ফরম পূরণ করুন।
- প্রার্থীর রঙিন ছবি ৩০০×৩০০ Pixel আপলোড করতে হবে।
- স্বাক্ষর ৩০০×৮০ Pixel আপলোড করতে হবে।
- ছবির সর্বোচ্চ সাইজ ১০০ KB এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ KB হতে হবে।
- আবেদন Submit করার পর Applicant's Copy সংরক্ষণ করুন।
- প্রাপ্ত User ID ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিন।
SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার নিয়ম
প্রথম SMS:
উদাহরণ:
দ্বিতীয় SMS:
দ্বিতীয় SMS সফলভাবে পাঠানোর পর আবেদন ফি পরিশোধ সম্পন্ন হলে প্রার্থীকে Payment Completed সংক্রান্ত SMS পাঠানো হবে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট কয়েকটি পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কর অঞ্চল-০২, ঢাকার ওয়েবসাইট এবং প্রার্থীদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে।
প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্র পাওয়ার বিষয়টি tax2.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে। User ID ও Password ব্যবহার করে প্রার্থী প্রবেশপত্র Download করে রঙিন প্রিন্ট করতে পারবেন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা বিলম্বে পাওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে।
- অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।
- চাকরির জন্য কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
- আবেদনের তথ্য সঠিকভাবে পূরণ করে Applicant's Copy সংরক্ষণ করতে হবে।
আবেদন করুন
অফিসিয়াল ওয়েবসাইট
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি PDF
নিয়োগের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার ফি ও অন্যান্য শর্ত জানতে নিচের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আবেদন করুন।
📌 আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত পড়ে নিন।
সূত্র: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, ঢাকা।
প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০০টা
